বাড়ির ভেতরে ঢুকে এক মহিলা ও এক তরুণীকে ধারালো অস্ত্রের কোপ এক যুবকের - The News Lion

বাড়ির ভেতরে ঢুকে এক মহিলা ও এক তরুণীকে ধারালো অস্ত্রের কোপ এক যুবকের

 


দি নিউজ লায়ন;  নদীয়ার তেহটটো তরুণীপুর এলাকায়  সোমবার সকাল 7:30 নাগাদ বাড়ির ভেতরে ঢুকে এক মহিলা ও এক তরুণীকে ধারালো অস্ত্রের কোপ এক যুবকের. ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন ওই এলাকার বাসিন্দা জিন্নাত আলী শেখের বাড়িতে হঠাৎই ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় কামরুল মন্ডল নামে এক যুবক। 


এরপরে জিন্নাত আলী শেখের বাড়িতে ঢুকে তার ঘুমন্ত স্ত্রীকে কোপ মারে। পাশের ঘর থেকে মেয়ে ছুটে আসলে ওই তরুণীকেও কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থল থেকে আক্রান্ত রেশমি খাতুন, মা রোশনারা বিবিকে তেহটটো হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনার পিছনে প্রেমঘটিত কোন কারণ থাকার ইঙ্গিত করছেন আক্রান্ত রোশনারা বিবির স্বামী জিন্নাত আলী শেখ।


 এ বিষয়ে তিনি বলেন অভিযুক্ত কামরুল মণ্ডলের বাড়িতে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল উস্কানিমূলক কথাবাত্রা বলাই হঠাৎই আমার বাড়িতে হামলা চালায়। আমি আর আমার ছেলে বাড়িতে না থাকায় আমার স্ত্রী ও মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। তবে কি কারনে হঠাৎ আমার বাড়িতে হামলা চালালো সে বিষয়ে কিছুই বুঝতে পারছিনা। ঘটনার তদন্ত শুরু করেছে তেহটটো থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.